ঢাকা | জুন ৩, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:18 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ রানা (১৭) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে ১৬ বিজিবির টহল দল। সে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গুচ্ছ গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে। গতকাল বুধবার দুপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/৫২ আর হতে আনুমানিক ১.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে কপালির মোড়ে রফিক এর মিষ্টির দোকান থেকে তাকে আটক করা হয়।

টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেন-এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এসময় অপর মাদক ব্যবসায়ী কপালীর মোড়ের মনোয়ারের ছেলে তছলিম (৩২) পালিয়ে যায়। এ ব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও আসামিসহ পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।