খলিলুর রহমানের জাতিসংঘ জয়: অভিনন্দন জানালেন বিএনপি নেতা বুলবুল
প্রেস বিজ্ঞপ্তি: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশিষ্ট কূটনীতিক খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে দায়িত্বরত আছেন।
শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, খলিলুর রহমানের এই আন্তর্জাতিক অর্জন সমগ্র বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। বিশ্বমঞ্চে এই গৌরবময় অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বার্তার শেষাংশে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট খলিলুর রহমানের সফল কার্যকাল ও সুস্বাস্থ্য কামনা করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধিতে তাঁর অব্যাহত ও দূরদর্শী ভূমিকার প্রতি শুভকামনা জানান।











