ঢাকা | মে ৪, ২০২৬ - ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময়

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:21 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সাব রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের কথা শোনেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- তানোর সাব রেজিস্টার ইয়াসির আরাফাত, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ।

তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, জামায়াত নেতা আজাহার আলী, দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক গোরাম রাব্বানী, রায়হান আলী, কোষাধ্যক্ষ সোহেল রানাসহ তানোর সাব রেজিষ্ট্রি অফিসের সকল স্টাফ, সকল দলিল লেখক ও সকল নকল নবিসসহ দলীয় নেতা কর্মী ও সুধীজনসহ জমি রেজিষ্ট্রি করতে আসা ক্রেতা বিক্রেতারা উপস্থিত ছিলেন।