ঢাকা | মে ৪, ২০২৬ - ১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:18 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কংগ্রেসের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান পিপিএম প্রমুখ।