ঢাকা | মে ৪, ২০২৬ - ৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: ‘লাশ নিয়ে ব্যবসা নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীতে বিশেষ উদ্যোগ গ্রহন করছেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

মানবিক দায়বদ্ধতা থেকে রফিকুল ইসলাম রবির উদ্যোগে রাজশাহী সিটিতে চালু হতে যাচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, যা হবে নগরবাসীর জন্য এক অনন্য স্বস্তির বার্তা। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্টদের সাথে রোববার দুপুরে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতা ও সদিচ্ছার ভিত্তিতে একটি মানবিক সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে, যেখানে শোকাহত পরিবারগুলোর কষ্ট লাঘবে সবাই একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, যাদের লাশ পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া অনেক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সেই অমানবিক বাস্তবতাকে পরিবর্তন করতেই এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। নগরীর এই দরিদ্র পরিবারগুলোর লাশ অ্যাম্বুলেন্সে ফ্রি বাড়িতে পৌছে দেয় হবে।

নগরবাসীর প্রত্যাশা, এই মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে মানবিক কাজে এগিয়ে আসতে।