ঢাকা | মে ২, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম

তানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট: Saturday, May 2, 2026 - 10:28 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত আটটার দিকে তানোর থানা মোড়স্থ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম।

তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে এবং তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারুয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন, সহসভাপতি মনিরুজ্জামান মনি, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন কুমার ও এইচ এম ফারুক, কোষাধ্যক্ষ সেলিম রেজা।