ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৪:১২ পূর্বাহ্ন

কিন্ডার গার্টেন ও ব্র্যাকের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • আপডেট: Saturday, April 25, 2026 - 11:00 pm

প্রেসবিজ্ঞপ্তি: বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্যায়ে কর্মমালা শুরু হয়েছে।

শনিবার শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে এ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রশিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মহানগর শাখার সভাপতি রফিকুল আলম, সহ-সভাপতি প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক ড. ইব্রাহীম হোসেন, মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন ও শিক্ষা সম্পাদক কর্মশালার সদস্য সচিব মনোয়ার হোসেন।

নিউ লাইট একাডেমি, প্লেজার মডেল স্কুল, ভিশন মডেল স্কুল, পিস স্কুল অ্যান্ড কলেজ, সুলতান সরকার মেমোরিয়াল স্কুল ও শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।