ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম

মহানগর জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • আপডেট: Friday, April 24, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা পর্যায়ের আমির, সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর একটি হোটেলে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা ড. কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান সময়ে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য এবং পরিকল্পিত কর্মপদ্ধতির বিকল্প নেই। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। শিক্ষা শিবিরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাড: আবু মোহাম্মদ সেলিম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদাৎ হোসাইন ও মহানগরী কর্মপরিষদের অন্যান্য সদস্যরা।