ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

শিবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

  • আপডেট: Thursday, April 23, 2026 - 10:10 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ‎৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান চালায় মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানকালে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দকৃত মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। পরে জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। গত তিন মাসে পৃথক অভিযানে মাদকদ্রব্য, গবাদিপশু ও অন্যান্য ভারতীয় পণ্যসহ মোট প্রায় ৪ কোটি ৫৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান এই অধিনায়ক।