ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীসহ বিভিন্ন উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

  • আপডেট: Thursday, April 23, 2026 - 9:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা, গোদাগাড়ীসহ বিভিন্ন উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক কর্মসূচিতে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।

বাঘা
জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সুপ্রভাত মন্ডল, উপজেলা খাদ্য পরিদশক মিজানুর রহমান, ডাক্তার অসীম কুমার, সর্বজিৎ রায়, চাঁদ সুলতানা, নিহার চন্দ্র মন্ডল, সাংবাদিক দিলদার বক্তব্য রাখেন।

গোদাগাড়ী
রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ হোক, গড়ে উঠব একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (প্রেমতলীর বাস্তবায়নে) গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান।

গোমস্তাপুর
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে  শুভ উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে  সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল হামিদ। বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর নুরে আলম, পরিবার পরিকল্পনা অফিসার ভারপ্রাপ্ত তারেক আব্দুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম, সাংবাদিক আলাউদ্দিন পারভেজ প্রমুখ।

লালপুর
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল খাঁ, আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান, লালপুর  ইউনিয়ন পরিষদের প্যানেল  চেয়ারম্যান রেজাউল ইসলাম, সংবাদিক শাহ আলম সেলিম, মাজহারুল ইসলাম তিব্বত, আলাউদ্দিন জালাল প্রমুখ।