চেম্বার সভাপতিকে রেশম শিল্প ও বিসিক শিল্প নগরী মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচনে হাসেন আলী সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতি ও বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুন্না, সহ-সভাপতি সাজ্জাদ আলী, সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক আঞ্জুমান আরা পারভিন, কোষাধ্যক্ষ রফিক হাসান লালচান, বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতির পক্ষ থেকে সহ-সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক: সৈয়দ আহম্মেদ জাকী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আল রাহীসহ বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতি ও বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ।











