ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

সোনামসজিদ সীমান্তে পাথরভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • আপডেট: Sunday, April 19, 2026 - 9:55 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদে পাথরভর্তি একটি ভারতীয় ট্রাকের ভেতর থেকে ৫ হাজার ৯শ ৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি সদস্যরা।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ বিওপি’র সদস্যরা গত শনিবার রাত ১১টার সময় সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৭শ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের পশ্চিম পাশে জনৈক আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং-এ থাকা একটি ভারতীয় ট্রাক (ডব্লুবি-৬৫-ডি-৮৯২৪) এ

তল্লাশী চালিয়ে ওই ট্রাকে রক্ষিত পাথরের মধ্যে রাখা ফেন্সিডিল এর বিকল্প ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ জব্দ করতে সক্ষম হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

পরবর্তীতে বস্তাগুলো খোলার পর ৫ হাজার ৯শ ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসকুফ ডিএক্স সিরাপ জব্দ করে বিজিবির সদস্যরা।

এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ৫৯ বিজিবি অধিনায়ক। গত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় ১০ হাজার ৫শ ৩৫ বোতল ফেনসিডিল ও এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।