ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

চেম্বারের নবনির্বাচিত পরিচালক শাকিলকে বিসিকের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট: Sunday, April 19, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), রাজশাহী জেলা কার্যালয়।

রোববার বিকেলে নগরীর সপুরায় বিসিকের জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে বিসিক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “রাজশাহী অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে বিসিক এবং চেম্বার অব কমার্স একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। আমরা প্রত্যাশা করি, আগামী দিনে বিসিক শিল্পনগরীর উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করতে ইঞ্জিনিয়ার শাকিল গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবেন।’’

শুভেচ্ছাকালে বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, শিল্পনগরী কর্মকর্তা আনোয়ারুল আজিম এবং সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম ফয়সালসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

অভিনন্দনের জবাবে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল বিসিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজশাহীর শিল্প ও বাণিজ্যের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।