ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, April 19, 2026 - 9:45 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাপাহার উপজেলার মৃত দুলাল চৌধুরীর ছেলে শামীম চৌধুরী।

থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানি জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিক নির্দেশনায় তার নেতৃত্বে গত শনিবার রাত অনুমান সাড়ে ৮টায় গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহার সড়কের বালিয়াচান্দা নামক স্থানে ব্রীজের ওপর সঙ্গীয় ফোর্সসহ চেক পোস্ট পরিচালনা কারে মোটরসাইকেলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে তার শরীর ও মোটরমসাইকেল তল্লাশি করার সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর সাদা দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। যাহার অনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন সুজকি জিকসার মোটরসাইকেল যাহার অনুমানিক মূল্য ২ লাখ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শামীমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে রোববার জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও এ থানায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।