তানোরে বিএনপির নেতা কর্মীদের সাথে শরিফ উদ্দিনের মতবিনিময়
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল অব: শরিফ উদ্দিন।
শনিবার বিকালে তানোর আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। তানোর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, তানোর পৌর সভার ৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু ও সম্ভুনাথ হালদার, কামারগাঁ ইউপি বিএনপির একাংশের সভাপতি সভাপতি খলিলুর রহমান, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল অব: শরিফ উদ্দিন বরেন, আগামী স্থানীয় পর্যায়ের নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জনগনের পাশে থাকতে সকলের প্রতি উদার্থ আহবান জানান তিনি। তিনি বলেন, জনসমর্থন যার বেশী থাকবে তাকেই দল সাপোর্ট দিবে। তাই জনগনের সাথে মিশে তাদের সুখে দুখে পাশে থাকতে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীর প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি।











