ঢাকা | এপ্রিল ১৬, ২০২৬ - ৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়া ও রাণীনগরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

  • আপডেট: Thursday, April 16, 2026 - 12:13 am

পুঠিয়া ও রাণীনগর প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুক গাছি ইউনিয়নের নন্দন পুর মড়া সন্ধ্যা নদী হতে বিলকান্তা হােজা নদী পর্যন্ত খাল খনন এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

অন্যদিকে পৃথক কর্মসূচির মাধ্যমে রাণীনগর উপজেলার দেউলা-বড়গাছা ব্রীজ হতে মালসন গিরিগ্রাম অভিমুখে ৩৮ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে খাল খননের উদ্বাধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম।

পুঠিয়া প্রতিনিধি জানান, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার ভাল্লুক গাছি ইউনিয়নের সন্ধ্যা নদীতে খাল খননের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, ভাল্লুক গাছি ইউপি সদস্য, মাসুদুল হাসান মিলন প্রমুখ।

রাণীনগর প্রতিনিধি জানান, গত মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দূযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ইজিপিপি কর্মসূচীর আওতায় খাল খননের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম।

উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা রাণীনগর শাখার আয়োজনে নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, প্রভাষক জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, যুবদলের আহবায়ক মুজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহিবায়ক মতিউর রহমান উজ্জল প্রমূখ।