ঢাকা | এপ্রিল ১৬, ২০২৬ - ৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারধর

  • আপডেট: Thursday, April 16, 2026 - 12:11 am

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের উপর চড়াও, পুলিশের ইউনিফর্ম ছিড়ে ফেলা ও সরকারি কাজে বাঁধা দেয়ার কারণে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুরে উপজেলার গাবতলি এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন গাবতলি এলাকার সাইদুর হোসেনের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে গতকাল বুধবার পেট্রোল ও অকটেন বিতরনের সময় নিয়ামতপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করছিল। এসময় দেলোয়ার হোসেন মূল রাস্তায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি দাঁড় করালে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশের উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান মোটরসাইকেল আরোহীকে তার মটরসাইকেলটি সরিয়ে নিতে অনুরোধ করেন।

এতে দেলোয়ার রাগান্বিত হয়ে তার মটরসাইকের সরাবেননা বলে অনড় থাকেন। যানজট বাড়তে থাকায় পুলিশ সদস্য দ্বিতীয়বার গাড়ি সরিয়ে নিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও পুলিশ সদসকে এবং তার উপর চড়াও হয়ে পরিহিত ইউনিফর্ম ছিড়ে ফেলে এবং কিল-ঘুষি মারতে থাকে। পরিস্থিতির আকস্মিকতায় তেল নিতে আসা অন্যান্য মটরসাইকের চালকরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করে।

এএসআই সিদ্দিকুর রহমান বলেন, সরকারি দায়িত্ব পালনে যানজট নিরসনের সাহার্যার্থে সবাইকেই সরে যেতে বলা হয়েছে। এসময় দেলোয়র উত্তেজিত হয়ে আমার উপর চড়াও হোন। এঘটনায় প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি মামলা করেছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।