ঢাকা | এপ্রিল ১৫, ২০২৬ - ৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

পুরানো গ্লানি মুছে নতুনের ডাক; পদ্মায় ডানা মেলল শত ঘুড়ি

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মাপাড়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঘুড়ি উড়ানো উৎসব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পদ্মাপাড়ের ‘সীমান্ত অবকাশ’ এলাকায় বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহী ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করে।

সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাদের মিলনমেলায় রূপ নেয় ঘুড়ি মোড়ানো উৎসব।

উৎসবে সাধারণ জনতার সাথে মিলে লাটাই হাতে ঘুড়ি ওড়ান আমন্ত্রিত অতিথিরা।

এতে অংশ নেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী।