ঢাকা | এপ্রিল ১৩, ২০২৬ - ২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা পরিষদের মাসিক সভা সম্পন্ন: গুরুত্ব পেল জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প

  • আপডেট: Sunday, April 12, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা পরিষদের নিজ সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।

সভার শুরুতে কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভা সঞ্চালনা করেন নির্বাহী কর্মকর্তা কাওছার হাবীব।

মাসিক সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি ও রাজস্ব বরাদ্দে গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, জেলা পরিষদের উদ্যোগে ঈদুল-আজহা ২০২৬ উপলক্ষে জেলার দুস্থ ও নিম্নআয়ের মানুষের জন্য ঈদ সামগ্রী ক্রয়ের সম্ভাব্য ব্যয় অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থবছরে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান এবং জেলা পরিষদের মালিকানাধীন পুকুর ইজারা সংক্রান্ত দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার জাকিউল ইসলাম, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, জেলা শিক্ষা অফিসার জায়দুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার।