ঢাকা | এপ্রিল ১৩, ২০২৬ - ২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট: Sunday, April 12, 2026 - 10:01 pm

গোদাগাড়ী প্রতিনিধি: গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখা।

রোববার বিকাল সাড়ে চারটায় ডাইংপাড়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি  গোলাম মুর্তজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর-গোদাগাড়ী (রাজশাহী-১) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য ড.  ওবায়দুল্লাহ, এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব আতিকুর রহমান, ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি রেজওয়ান ইসলাম, উপজেলা আমির নুমায়ুন আলী এবং পৌর ভারপ্রাপ্ত আমির শওকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, গণভোট জনগণের সরাসরি মতামতের প্রতিফলন। এ রায় বাস্তবায়নে দেরি হলে জনমনে ক্ষোভ সৃষ্টি হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।