রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার: অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং জ্বালানি সঙ্কট উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম। সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
তিনি বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের রায় অগ্রাহ্য করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে জনগণই তার জবাব দেবে।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান প্রমুখ।











