ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ১:৪৮ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে ২ ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৩

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 9:42 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীসহ ১৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দামকুড়া থানার গোবিন্দপুর গ্রামের হাতেম আলীর ছেলে উজ্জল (৪০) এবং কাটাখালী থানার রনহাট আশরাফের মোড় এলাকার মৃত নুর মোহাম্মদ খানের ছেলে ওবাইদুল ইসলাম (৫০)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া আরএমপি বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।