ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ১:৪৮ পূর্বাহ্ন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 9:50 pm

স্টাফ রিপোর্টার: বুধবার রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সবুর আলী, বীর মুক্তিযোদ্ধাসহ শিক্ষক -শিক্ষিকাবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত হয় পহেলা বৈশাখ সকাল ৭টায় সিএনবি মোড় থেকে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরে জেলা শিশু একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হবে।