ঢাকা | এপ্রিল ৮, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি সংসদে, মন্ত্রীর আশ্বাস

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 9:22 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নত ও মানসম্মত করতে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে জাতীয় সংসদে।

বুধবার অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়টি উত্থাপন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সংসদে দেয়া তথ্যানুযায়ী, নওগাঁ জেলায় বর্তমানে প্রায় ৪,৫০০ জন পল্লী চিকিৎসক কর্মরত রয়েছেন। এর মধ্যে মান্দা উপজেলাতেই রয়েছেন ৪৫০ থেকে ৫০০ জন পল্লী চিকিৎসক, যাদের অধিকাংশই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত নন।

স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে সেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে মান্দা উপজেলায় একটি স্থায়ী পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা গেলে গ্রামীণ জনগোষ্ঠী আরও নিরাপদ ও কার্যকর স্বাস্থ্যসেবা পাবে।