ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

নগরীতে অধিকারের মানববন্ধন

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 9:28 pm

স্টাফ রিপোর্টার: গুম প্রতিরোধসহ মানবাধিকার সুরক্ষায় জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিলের সুপারিশের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।

মানববন্ধনে বক্তারা বলেন, গুমের মতো মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে প্রণীত আইন বাতিলের উদ্যোগ দেশে মানবাধিকার পরিস্থিতিকে আরও ঝুঁকির মুখে ফেলবে।

বুধবার সকালে নগরীর অলকার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন সঞ্চালনা করেন অধিকার’র রাজশাহী সমন্বয়ক সাংবাদিক মঈন উদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী আসাদুজ্জামান আসাদ, রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন ফিরোজ, সামাজিক ও পরিবেশ কর্মী আহসান হাবিব, সাংবাদিক এম শামিম, সাংবাদিক হুজাইফাসহ রাজশাহী জেলা ও নগরীর অধিকার কর্মীরা। এসময় অধিকার’র বিবৃতি পাঠ করেন, গুম থেকে ফিরে আসা ভুক্তভোগী আল আমিন হোসেন। বক্তারা অবিলম্বে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাস করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোরালো আহ্বান জানান। তাদের মতে, মানবাধিকার ও সুশাসন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।