ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ৩:১২ পূর্বাহ্ন

ভোলাহাটে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 9:12 pm

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিফ মৌসুমে আউশ ধান, গ্রীষ্মকালীন তিল, পাট ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় ভোলাহাট উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাইমা তাবাসসুম শাহ, বিএমডিএ ইঞ্জিনিয়ার লোকমান হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, আরডিও সবুজ আলী, সসাজসেবা কর্মকর্তা নানিম উদ্দিন, আনসার-ভিডিপি কর্মকর্তা নাহিদা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমির শেখ, উপজেলা একাউন্টস কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।