বাগমারায় ‘শিক্ষার সংযোগ’ বইয়ের মোড়ক উন্মোচন
বাগমারা প্রতিনিধি: বাগমারা উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিশিষ্ট লেখক ও কলামিস্ট ড. মুহাম্মদ আব্দুল মুমীত এর রচিত ‘শিক্ষার সংযোগ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার বিকেলে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাওসার হাবীব। বিশেষ অতিথি ছিলেন মান্দার শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্।
বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ‘শিক্ষার সংযোগ’ বইটির লেখক ড. মুহাম্মদ আব্দুল মুমীত ও ভবানীগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ ওয়ারেছ আলীসহ আরো অনেকে।
এর আগেও এই বিশিষ্ট লেখকের রচিত ‘ঘটনাবহুল ৩৬ জুলাই’ নামক একটি গ্রন্থ পাঠকদের কাছে ব্যাপক আলোচিত হয়েছে। এদিকে ‘শিক্ষার সংযোগ’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ লাইব্রেরির সৌজন্যে বই পড়া ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।











