ঢাকা | এপ্রিল ৭, ২০২৬ - ৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা পরিষদের প্রশাসককে এসবিএসি ব্যাংকের শুভেচ্ছা

  • আপডেট: Tuesday, April 7, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি, রাজশাহী রাণীবাজার শাখা।

গতকাল সোমবার জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ কালে ব্যাংক শাখা প্রধান আব্দুল্লাহ এ.কে. শুভ এবং ইও ম্যানেজার হাসানুর রশিদ প্রশাসককে এ শুভেচ্ছা জানান। এ সময় তারা নবনিযুক্ত প্রশাসকের সার্বিক সাফল্য কামনা করেন ।