ঢাকা | এপ্রিল ৭, ২০২৬ - ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে শপিংমল-মার্কেট দোকান বন্ধের নতুন নির্দেশনা

  • আপডেট: Tuesday, April 7, 2026 - 9:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শপিংমল-মার্কেট-দোকান খোলা রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা প্রদান করেন তিনি।

মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়- গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভার সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলার সব উপজেলা ও মহানগরে অবস্থিত শপিংমল, মার্কেট এবং দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এ আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।