ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

গোমস্তাপুরে হত্যার পর শিশুর লাশ জমিতে লুকিয়ে রেখেছিল দুলাভাই

  • আপডেট: Sunday, April 5, 2026 - 9:12 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের মরদেহ ধান খেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে গ্রেপ্তারকৃত দুলাভাইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি  জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বুড়িতলা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি নূরে আলম। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি হত্যার কথা স্বীকার করেন এবং তার দেখানো স্থান থেকেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শরিফা খাতুনের বড় ফুফু কারিমা খাতুন পপি জানান, গত শুক্রবার তার মেজো ফুফুর বাড়ি গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামে ঝাল দিতে গেছিল। তারপর দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে ভাতিজা জামাই, ভাতিজিসহ সবাই পাশের একটি বাগানে খেলতে বের হয়। আমার ভাতিজিও খেলছিল। ভাতিজা জামাই তখন পাশেই বসে ছিল। সেখান থেকে তাকে নিয়ে যায়। তারপর থেকে আমার ভাতিজি নিখোঁজ ছিল। তারপর আর ফিরে আসেনি। তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে, গোমস্তাপুর থানার (ওসি) নূরে আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে। ওসি আরও বলেন, তদন্তের এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে দুলাভাই অন্তরকে (২৫) আটক করে পুলিশ। তার স্বীকারোক্তির পরই তার দেয়া তথ্যের ভিত্তিতেই ধানের জমি থেকে শরিফা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।