ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপডেট: Sunday, April 5, 2026 - 10:00 pm

স্টাফ রির্পোটার: রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নব-নির্বাচিত কমিটি (২০২৬) গতকাল  রোববার দায়িত্ব গ্রহণ করেছেন।

সমিতির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সাধারণ সম্পাদক জমসেদ আলী নব-নির্বাচিত সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদীর নিকট দায়িত্বভার তুলে দেন। দায়িত্ব গ্রহণ করে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বার পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। এসময় নব-নির্বাচিত কমিটির সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নির্বাচিতরা হলেন পুন: নির্বাচিত সভাপতি আলহাজ আবুল কাসেম, সহ-সভাপতি পদে মাহাবুবুল ইসলাম, মজিজুল হক ও এ কে এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরী সম্পাদক সেলিম রেজা মাসুম, সম্পাদক অডিট তানভীর আহমেদ জুলেট, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন শাহজামাল ও সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার জানিজ ফাতেমা কাজল।

সদস্য পদে নির্বাচিত ৯ জন হলেন ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী ও রহিমা খাতুন। গত ১২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়।