ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে নবনির্মিত ব্রিজ ও পাঁকা রাস্তার উদ্বোধন

  • আপডেট: Sunday, April 5, 2026 - 9:35 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিভিন্ন এলাকায় নবনির্মিত ব্রিজ ও নির্মিত পাঁকা রাস্তার উদ্বোধন করলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে এসব কাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তানোর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে সুপার প্রকল্পের আওতায় তানোর চৌবাড়িয়া সড়কের লবাতলা নামক স্থানে চেইনেজে ২৭.১০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, সরনজাই-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগের নতুন পাঁকা রাস্তা (চেইনেজ ০০-১৬০ মিটার), পাঁচন্দর-সল্লাপাড়া মোড় থেকে  কৃষ্ণপুর হাট পর্যন্ত নতুন পাঁকা রাস্তা এবং  ভিমপাড়া লাল পুকুরিয়া ব্রিজ থেকে নতুন পাঁকা রাস্তা।

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকৌশলী নুরুননাহার, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ড. ওবায়দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন  রাজশাহী বিভাগীয় সভাপতি মাওলানা জামিলুর রহমান, রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান।