ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ২:০১ পূর্বাহ্ন

রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাসিক

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের লক্ষে ওয়ার্ড পর্যায়ে নাগরিকগণকে উৎসাহিত করতে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন।

আগামী ৫ এপ্রিল হতে ১৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে। নাগরিকদের উৎসাহিত করতে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে। আদায় ক্যাম্পে বকেয়াসহ হাল পৌরকর আদায় করা হবে।

ক্যাম্পে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হবে। একই সাথে সিটি কর্পোরেশন পরিচালিত মার্কেটের দোকান ভাড়া আদায়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ হতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাগরিকগণ ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিধি অনুসারে সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন। উক্ত অস্থায়ী আদায় ক্যাম্পে বকেয়ার ওপর আরোপিত ১৫% সারচার্জ মওকুফ করা হবে।