ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ২:০১ পূর্বাহ্ন

রাজশাহী অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা শেষে বিদায়ী ডিসিকে সংবর্ধনা

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 10:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী অ্যাসোসিয়েশনের সভাপতি আফিয়া আখতার।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে বিদায়ী জেলা প্রশাসক আফিয়া আখতারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান অ্যাসোসিয়েশনের সদস্যরা।

এ সময় উপস্থিত সদস্যরা তাঁর দায়িত্বকালীন কর্মসম্পাদন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সবুর আলী, অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য হাসেন আলী, লিয়াকত আলী, আকবারুল হাসান মিল্লাত, আব্দুর রশিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।