ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান। প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান।

প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী মোক্তাদিউর রহমান, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুল বারী, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, হিসাব নিয়ন্ত্রক, উপ-ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক (কৃষি) ও  মনিটরিং অফিসারসহ মোট ৪০ জন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।