ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

পোরশায় স্বামীর আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 9:15 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রী মর্জিনা খাতুন রুপসী (২৬) এর মৃত্যু  হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল মোকিমকে (৩৬) আটক করেছে পোরশা থানা পুলিশ।

বুধবার দুপুরে ঘটনা ঘটার পরপরই উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মোকিম ডাঙ্গাপাড়া মৃত অলিদের ছেলে।

জানা গেছে, শীতলী ডাঙ্গাপাড়ায় মোকিম ও তার স্ত্রী মর্জিনা নিজ বাড়িতে বসবাস করে আসছিল।

বুধবার দুপুরে পারিবারিক কলহের জেরে মোকিম তার স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে আঘাত করেন। এসময় প্রেসার কুকারের আঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের অন্য সদস্যরা চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, মর্জিনা হত্যা ঘটনায় বুধবার দুপুরেই থানা পুলিশ মোকিমকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং একইদিন লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।