ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে হামে আক্রান্ত রোগী

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 9:32 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হাম রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৭ জন হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে।

এদের মধ্যে ১৬ জন ছেলে ও ১১ জন মেয়ে রয়েছেন। আর ৬৭ জন হাম রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আর ভর্তিকৃত রোগীর মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, গতকাল বুধবার পর্যন্ত জেলা হাসপাতালের আইসোলেশন আলাদা ওয়ার্ডে ৬৭ জন হাম রোগী ভর্তি রয়েছে।

আর ৩৫ জন রোগীকে সুস্থ্যতার জন্য ছাড়পত্র দেয়া হয়েছে। উলেখ্য, চলতি বছরের জানুয়ারী মাস থেকে আজ বুধবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হাম রোগীর সংখ্যা হচ্ছে ৩২০ জন।