ঢাকা | মার্চ ৩১, ২০২৬ - ৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

  • আপডেট: Tuesday, March 31, 2026 - 8:14 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া এলাকা হতে ৯ কেজি ১শ ৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ এর একটি দল।

র‌্যাব-৫ এর সিপিসি ক্যাম্পের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল রোববার রাত ১১ টার সময় জেলার শিবগঞ্জ থানার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪ নং বেড়ীবাঁধের পশ্চিম পার্শ্বে খালের ওপারে আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু প্লাস্টিকের ব্যাগ পড়ে দেখে।

র‌্যাব সদস্যরা ব্যাগগুলো তল্লাশি করে ৯ কেজি ১’শ ৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।