শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।
সোমবার বেলা সাড়ে ১২ টায় রাজধানীর জিয়া উদ্যানে রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











