ঢাকা | মার্চ ২৭, ২০২৬ - ৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে একটি ওয়ান শুটার গান ও ৬টি রাবার বুলেট উদ্ধার করল র‍্যাব

  • আপডেট: Friday, March 27, 2026 - 12:11 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও ছয়টি রাবার বুলেট উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন মধ্যপাড়া পদ্মার নদীর ধারে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলে তারা উদ্ধার হওয়া অস্ত্র ও রাবার বুলেটের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। ফলে এ ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাবের ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসব অস্ত্র সংগ্রহ করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধার ওয়ান শুটার গান ও রাবার বুলেট চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।