ঢাকা | মার্চ ২৭, ২০২৬ - ৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ১৪৬ বোতল ফেনসিডিলসহ র‍্যাবের জালে ৩ মাদক কারবারি

  • আপডেট: Thursday, March 26, 2026 - 11:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে অভিনব কৌশলে প্রাইভেটকারে করে ১৪৬ বোতল ফেন্সিডিল পাচারের সময় র‍্যাবের হাতে ৩ জন গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-৫।

মাদক পাচারকারীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলার সুন্দরপুর (বাগডাঙ্গা) এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম জনি (৪০), শিবগঞ্জ উপজেলার কানসাট বাহালাবাড়ী এলাকার মনিরুল ইসলাম (২৫) এবং একই উপজেলার গুয়াবাড়ী চাঁনপুর এলাকার জায়েদ হাসান (২২)।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো মোড়ে মুন্ডুমালা-তানোর সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-৫ রাজশাহী (ক্যাম্প)।

এ সময় একটি প্রাইভেটকার সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, মাদক উদ্ধারের ঘটনায় মাদক আইনে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।