কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা-এর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপ-সহকারী প্রকৌশলী এ.কে.এম. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আলেফ আলী, প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় নবনিযুক্ত প্রশাসক সকলের সঙ্গে পরিচিত হন এবং জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।











