ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জেলা পরিষদে অফিস শুরু করলেন প্রশাসক

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 12:11 am

স্টাফ রিপোর্টার: ঈদের ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

গতকাল মঙ্গলবার সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রশাসক সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান সহকারী এস. এম. আলাউদ্দিন মতিন, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আলেফ আলীসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।