রাসিক প্রশাসককে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী’র পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী’র কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকনসহ আরোও উপস্থিত ছিলেন সহসভাপতি হাসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক-১ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক-২ তরিকুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক আবুল কালাম মাসুদ, নির্বাহী সদস্য প্রফেসর ডাঃ লতিফুর রহমান অপু, ডাঃ মনিরুল হক, আককাশ আলী, সেলিম রেজা খান এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক, সিনিয়র মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী দীর্ঘদিন ধরে রাজশাহীসহ নিকটস্থ জেলাসূমহের মানুষের হৃদরোগ চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।











