বাগমারায় আইন শৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি: বাগমারায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে আলোচনা সভা গতকাল বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লিটন মিয়া, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল জব্বার, গণিপুর ইউপির চেয়ারম্যান এ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু ও গোবিন্দপাড়া ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমূখ।











