ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারের সভা: গুরুত্ব পেল বই সংগ্রহ

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 1:40 am

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী কোর্ট সংলগ্ন দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাঠকদের নিয়ে পাঠাগার সভাপতি মনোয়ার হোসেন (সেলিম মনোয়ার) এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত সোমবার পাঠাগার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) জাবেদ আহমেদ।

সভায় প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন- পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, পাঠাগারের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট মোখলেসুর রহমান মুকুল।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল গফুর, পাঠাগারের তত্বাবধায়ক আলহাজ্ব সাইদুর রহমান, শাহাদাত হোসেন, আফজাল হোসেন স্বপন, রবিউল ইসলাম রবি প্রমুখ।

সভায় প্রধান অতিথি পাঠাগারের পাঠক সমাবেশ, বই সংগ্রহ, স্থানীয় ব্যক্তিবর্গের সম্পৃক্ততা সর্বোপরি পাঠাগারের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আগামী দিনে পাঠাগারে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং বেশ কিছু মূল্যবান বই পাঠাগার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

সভার শেষে পাঠাগার সভাপতি সেলিম মনোয়ার উপস্থিত সকলকে বিশেষ করে প্রধান অতিথি জাবেদ আহমেদকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।