ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ১১:১১ অপরাহ্ন

শিরোনাম

কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন শতাধিক রোগী

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 10:03 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে দরিদ্র ও অসহায় মানুষের জন্য একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগী চোখের পরীক্ষা, চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসকরা ছানি, চোখের সংক্রমণসহ দৃষ্টিজনিত বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করে রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) ও কেশরহাট পৌরসভার প্রশাসক জোবায়দা সুলতানা, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফাউন্ডেশন কেশরহাটের সভাপতি আলহাজ্ব মো. সেলিম রেজা। চিকিৎসা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মো. সারোয়ার জাহান ও ডা. মুশাব্বির আহমেদ। ক্যাম্পটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সহকারী অধ্যাপক খুশবর রহমান।

আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ওসমান আলী এবং সহ-সভাপতি ছিলেন শাহ আলম। স্বাধীনতা ফাউন্ডেশনের আয়োজনে এবং কেশরহাট পৌরসভা বিএনপির সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার বলেন, সরকারি-বেসরকারি সমন্বয়ে এমন উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম আয়োজন করা প্রয়োজন।