ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী নগর আ’লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপে ব্যক্তি মালিকানার সাইনবোর্ড

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এবার টাঙানো হয়েছে মালিকানার সাইনবোর্ড।

গত মঙ্গলবার রাতের কোনো এক সময় কুমারপাড়া এলাকার পরিত্যক্ত ধ্বংসস্তুপের ওপর ডা. দুর্জয় মৈত্রের নামে সাইনবোর্ডটি টাঙানো হয়। ওয়ারিশ সূত্রে জমিটির মালিক তিনি এমন দাবি করা হয়েছে। ডা. দুর্জয় মৈত্র জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের ছেলে।

অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য জানান, তিনি ওই জমির মালিক। দীর্ঘদিন অন্যরা দখল করে রেখেছিল। ২০১৬ সালে নিম্ন আদালতে ও ২০১৮ সালে আপিলের রায় তার পক্ষে যায়। এরপর থেকে আওয়ামী লীগ অফিসের জন্য তাকে ভাড়া দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এখন ওই জমির মালিকানা তার ছেলের। ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের অফিসটি গুঁড়িয়ে দেয়া হয়। ফলে সেখানে তার ছেলে সাইনবোর্ড টাঙিয়েছে। জমিটির মালিক তারা, এ সংক্রান্ত আদালতের কাগজপত্র তার কাছে আছে।