ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীসহ বিভিন্ন স্থানে গণহত্যা দিবসের স্মৃতিচারণে সভা

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ এর আশপাশের বিভিন্ন উপজেলায় ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্ব স্ব উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসটি পালন করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও গণহত্যায় শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। পরে শহিদ স্মৃতি সংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠান সেখানে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদসহ প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা তথ্য অফিস

২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ বিষয়ক এক স্মৃতিচারণ এবং আলোচনা সভা গতকাল বুধবার রাজশাহী জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় নগরীর রিভারভিউ কালেক্টরেট স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারীর সভাপতিত্বে সভায় রাজশাহী জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চারঘাট

রাজশাহীর চারঘাটে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান।

গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনের (ভূমি) উম্মে সালমা রুমা, অফিসার ইনচার্জ গোমস্তাপুর আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল প্রমুখ।

পোরশা
নওগাঁর পোরশায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।