ঢাকা | মার্চ ২২, ২০২৬ - ৮:৩৬ পূর্বাহ্ন

দুর্গাপুের ঈদ উপলক্ষে যুবদল নেতা জাহিদের মোটরসাইকেল শোডাউন

  • আপডেট: Sunday, March 22, 2026 - 12:00 am

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ১ নম্বর ওয়াড দেবীপুর গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ । তিনি আগমাী দুর্গাপুর পৌরসভা নির্বাচনে ১নম্বর দেবীপুর ওয়াড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ (২১মার্চ) বিকেল ৩টার দিকে নিজ বাসভবন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যুবদল নেতা জাহিদ পৌরসভার ১নম্বর দেবীপুর গ্রামের ৭টি পাড়া মহল্লায় সাধারন মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় ওয়াডে সাধারনের মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

সাবেক ছাত্রদল নেতা ও ১ নম্বর ওয়াড দেবীপুর গ্রামের বাসিন্দা জেবর আলী বলেন, তারেক রহমানের বাংলাদেশে আগামীতে তরুণরাই নেতৃত্ব দিবে। জাহিদ তরুণ, সৎ ও যোগ্য ব্যক্তি। তার পিতা প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব সোলাইমান আলী শাহ এই ওয়াডের সাবেক মেম্বার । সে বংশীয় পরিবারের সন্তান। আমরা আগামী পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়াডে কাউন্সিলর হিসেবে তরুন জাহিদের বিকল্প নাই।

একই ওয়াডের বিএনপি নেতা ফজলুল হক বলেন, সাধারণ মানুষ কেমন আছেন তাদের খোঁজখবর নেওয়া ও কুশল বিনিময় করাই একজন সৎ নেতার কাজ। ঈদের দিন এই ওয়াডের সাবেক মেম্বার সোলাইমান আলীর ছোট সন্তান আমাদের সঙ্গে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করছেন। এতে সাধারণ জনগণ ব্যাপক খুশি হয়েছে। আমরা আগামী পৌরসভা নির্বাচনে জাহিদকে এ ওয়াডে কাউন্সিলর হিসেবে দেখতে চাই।

যুবদল নেতা ও দুর্গাপুর পৌরসভার ১ নম্বর ওয়াডের সম্ভব্য কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আগামী পৌরসভা নির্বাচনে এ ওয়াড থেকে নির্বাচিত হতে পারলে এই ওয়াডকে মডেল ওয়াড হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। মাদকমুক্ত, রাস্তাঘাটের উন্নয়ন, পানি ও লাইটের ব্যবস্থা সহ নানামুখী উন্নয়ন কাজ করার পরিকল্পনা রয়েছে। তাই ঈদ উপলক্ষে এই ওয়াডে কুশল বিনিময় করতে এসে সাধারণ জনগনের ব্যাপক সাড়াপাচ্ছি। জনগণ আমার সাথে আছে। ইনশাল্লাহ, আল্লাহ চাইলে ওয়াড থেকে নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে পারব।